Maryam • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ إِذْ نَادَىٰ رَبَّهُۥ نِدَآءً خَفِيًّۭا ﴾
“When he called out to his Sustainer in the secrecy of his heart,”
যখন তিনি তার রবকে ডেকেছিলেন নিভৃতে [১], [১] এতে জানা গেল যে, দোআ অনুচ্চস্বরে ও গোপনে করাই উত্তম। কাতাদা বলেন, নিশ্চয় আল্লাহ পবিত্ৰ মন জানেন এবং গোপন শব্দ শুনেন। [তাবারী] তিনি যে দো'আ করেছিলেন তা-ই পরবর্তী আয়াতে বর্ণিত হচ্ছে। [আত-তাফসীরুস সহীহ]