WhatsApp Book A Free Trial
https://forums.brawlminus.net/ https://zadcourses.com/blog https://export.nabtah.net/
القائمة

🕋 تفسير الآية 218 من سورة سُورَةُ الشُّعَرَاءِ

Ash-Shu'araa • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA

﴿ ٱلَّذِى يَرَىٰكَ حِينَ تَقُومُ ﴾

“who sees thee when thou standest [alone],”

📝 التفسير:

যিনি আপনাকে দেখেন যখন আপনি দাঁড়ান [১], [১] এ আয়াতের তাফসীরে কয়েকটি বর্ণনা এসেছে- (এক) আপনি একমাত্র আল্লাহ্‌র উপরই ভরসা করুন যিনি আপনার হেফাজত করবেন, আপনার সাহায্য-সহযোগিতা করবেন। যেমনটি অন্য আয়াতে বলা হয়েছে- “আপনি আপনার প্রভূর নির্দেশের উপর ধৈর্য ধারণ করুন, কারণ আপনি আমাদের হেফাজতে রয়েছেন। আমাদের চক্ষুর সামনেই আছেন। [সূরা আত-তূরঃ ৪৮] (দুই) ইবনে আব্বাস বলেনঃ যিনি আপনাকে দেখেন যখন আপনি সালাতে দাঁড়ান। (তিন) ইকরামা বলেনঃ যিনি তার কিয়াম, রুকূ‘, সিজদা ও বসা দেখেন। (চার) কাতাদাহ বলেনঃ সালাতে দেখেন, যখন একা সালাত আদায় করেন এবং যখন জামা‘আতে অন্যদের সাথে সালাত আদায় করেন। এটা ইকরামা, হাসান বসরী, আতা প্রমূখেরও মত। [দেখুন-ইবন কাসীর, কুরতুবী, বাগভী]