An-Naba • BN-TAFSIR-ABU-BAKR-ZAKARIA
﴿ وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًۭا ﴾
“and We have made your sleep [a symbol of] death”
আর তোমাদের ঘুমকে করেছি বিশ্ৰাম [১], [১] মানুষকে দুনিয়ায় কাজ করার যোগ্য করার জন্য মহান আল্লাহ্ অত্যন্ত কর্মকুশলতা সহকারে তার প্রকৃতিতে ঘুমের এক চাহিদা সৃষ্টি করে দিয়েছেন। কর্মের ক্লান্তির পর ঘুম তাকে স্বস্তি, আরাম ও শান্তি দান করে। [সা‘দী]