WhatsApp Book A Free Trial
https://forums.brawlminus.net/ https://zadcourses.com/blog https://export.nabtah.net/
القائمة

🕋 تفسير الآية 46 من سورة سُورَةُ النُّورِ

An-Noor • BN-TAFSIR-AHSANUL-BAYAAN

﴿ لَّقَدْ أَنزَلْنَآ ءَايَٰتٍۢ مُّبَيِّنَٰتٍۢ ۚ وَٱللَّهُ يَهْدِى مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ ﴾

“INDEED, from on high have We bestowed messages clearly showing the truth; but God guides onto a straight way [only] him that wills [to be guided].”

📝 التفسير:

আমি অবশ্যই সুস্পষ্ট নিদর্শন অবতীর্ণ করেছি। আর আল্লাহ যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। [১] [১] 'সুস্পষ্ট নিদর্শন' বলতে কুরআন কারীমকে বুঝানো হয়েছে, যাতে এমন প্রতিটি জিনিসের বর্ণনা রয়েছে যার সম্পর্ক ধর্ম তথা সুচরিত্রের সঙ্গে আছে; যার উপর নির্ভর করছে মানুষের সুখ ও সফলতা। মহান আল্লাহ বলেন, {مَّا فَرَّطْنَا فِي الكِتَابِ مِن شَيْءٍ} অর্থাৎ, আমি কিতাবে কোন কিছু লিপিবদ্ধ করতে ত্রুটি করিনি। (আনআম ৩৮ আয়াত) যার ভাগ্যে হিদায়াত প্রাপ্তি রয়েছে আল্লাহ তাকে সঠিক চিন্তাশক্তি ও সত্য হৃদয় দান করে থাকেন। যার ফলে তার সম্মুখে হিদায়াতের পথ খুলে যায়। 'সিরাতে মুস্তাকীম' (সরল পথ) বলতে উক্ত হিদায়াতের পথকেই বুঝানো হয়েছে; যার মধ্যে কোন বক্রতা নেই; যে পথ অবলম্বন করে মানুষ নিজের গন্তব্যস্থল জান্নাতে পৌঁছতে পারে।