Ash-Shu'araa • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ فَفَرَرْتُ مِنكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِى رَبِّى حُكْمًۭا وَجَعَلَنِى مِنَ ٱلْمُرْسَلِينَ ﴾
“and I fled from you because I feared you. But [since] then my Sustainer has endowed me with the ability to judge [between right and wrong], and has made me one of [His] message-bearers.”
অতঃপর আমি যখন তোমাদের ভয়ে ভীত হলাম, তখন আমি তোমাদের নিকট থেকে পালিয়ে গিয়েছিলাম। তারপর আমার প্রতিপালক আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে রসূল করেছেন।[১] [১] পূর্বে যা কিছু হয়েছে, তা ভুলে যাও। এখন আমি আল্লাহর প্রেরিত রসূল। যদি আমার আনুগত্য কর, তাহলে বেঁচে যাবে, অন্যথা তোমার ধ্বংস সুনিশ্চিত।