Ash-Shu'araa • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ قَالَ رَبُّ ٱلْمَشْرِقِ وَٱلْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَآ ۖ إِن كُنتُمْ تَعْقِلُونَ ﴾
“[But Moses] went on: “[He of whom I speak is] the Sustainer of the east and the west and of all that is between the two”- as you would know] if you would but use your reason!””
মূসা বলল, ‘তিনি পূর্ব ও পশ্চিমের এবং ওদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক; [১] যদি তোমরা বুঝে থাক।’ [১] যিনি পূর্বকে পূর্ব বানিয়েছেন, যেদিকে নক্ষত্রমালা উদিত হয় ও পশ্চিমকে পশ্চিম বানিয়েছেন যেদিকে নক্ষত্রমালা অস্ত যায়। অনুরূপ এই দুয়ের মধ্যবর্তী যা কিছু আছে সে সমস্তর প্রভু ও তাদের ব্যবস্থাপক তিনিই।