Al-Qasas • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَنَزَعْنَا مِن كُلِّ أُمَّةٍۢ شَهِيدًۭا فَقُلْنَا هَاتُوا۟ بُرْهَٰنَكُمْ فَعَلِمُوٓا۟ أَنَّ ٱلْحَقَّ لِلَّهِ وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ ﴾
“And [they will remain silent: for by then] We will have called forth witnesses from within every community, and will have said [unto the sinners]: “Produce an evidence for what you have been claiming!” And so they will come to understand that all truth is God’s [alone]; and all their false imagery will have forsaken them.”
প্রত্যেক জাতি হতে আমি একজন সাক্ষী বের করব [১] এবং বলব, ‘তোমাদের প্রমাণ উপস্থিত কর।’[২] তখন ওরা জানতে পারবে (উপাস্য হওয়ার) অধিকার আল্লাহরই [৩] এবং তারা যা উদ্ভাবন করেছিল তা তাদের নিকট হতে উধাও হয়ে যাবে। [৪] [১] এখানে সাক্ষী বলতে নবীদেরকে বুঝানো হয়েছে। অর্থাৎ, প্রত্যেক নবীকে তার জাতি হতে আলাদা করে দাঁড় করানো হবে। [২] অর্থাৎ, পৃথিবীতে আমার নবীদের তওহীদের বাণী পৌঁছে দেওয়ার পরও তোমরা আমার শরীক স্থাপন করতে এবং আমার ইবাদতের সাথে তাদেরও ইবাদত করতে। তার প্রমাণ পেশ কর। [৩] অর্থাৎ, তারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কোন প্রমাণ তারা দিতে পারবে না। [৪] অর্থাৎ, তাদের কোন কাজে আসবে না।