Ghafir • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَلَكُمْ فِيهَا مَنَٰفِعُ وَلِتَبْلُغُوا۟ عَلَيْهَا حَاجَةًۭ فِى صُدُورِكُمْ وَعَلَيْهَا وَعَلَى ٱلْفُلْكِ تُحْمَلُونَ ﴾
“and find [yet other] benefits in them; and that through them you may attain to the fulfillment of [many] a heartfelt need: for on them, as on ships, you are borne [through life].”
এতে তোমাদের জন্য প্রচুর উপকার রয়েছে।[১] তোমরা যা প্রয়োজন বোধ কর এদের দ্বারা তা পূর্ণ করে থাক। আর এদের উপর[২] ও নৌযানের উপর তোমাদেরকে বহন করা হয়। [১] যেমন, তাদের লোম, চুল, পশম এবং তাদের চামড়া থেকেও অনেক জিনিস তৈরী করা হয়। এদের দুধ থেকে ঘি, মাখন এবং পনির ইত্যাদিও তৈরী হয়। [২] অর্থাৎ, এদের মধ্যে উটের পিঠে এবং গরুর গাড়িতে তোমাদেরকে বহন করা হয়।