Al-Qamar • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ فَنَادَوْا۟ صَاحِبَهُمْ فَتَعَاطَىٰ فَعَقَرَ ﴾
“But they summoned their [boldest] companion, and he ventured [upon the evil deed], and cruelly slaughtered [the animal]:”
অতঃপর তারা তাদের এক সঙ্গীকে আহবান করল,[১] সে ওকে (উষ্ট্রীকে) ধরে হত্যা করল। [২] [১] অর্থাৎ, যাকে তারা উটনীকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করেছিল। যার নাম কুবদার বিন সালেফ বলা হয়। তাকে তার কাজ সম্পাদন করার জন্য ডাক দিল। [২] অথবা তরবারি বা উটনীকে ধরে তার পা কেটে দিল। অতঃপর তাকে জবাই করে দিল। কেউ কেউ فَتَعَاطَى অর্থ করেছেন, فَجَسَرَ সে সাহস করল।