WhatsApp Book A Free Trial
https://forums.brawlminus.net/ https://walanda.org/instructors https://export.nabtah.net/
القائمة

🕋 تفسير الآية 45 من سورة سُورَةُ القَمَرِ

Al-Qamar • BN-TAFSIR-AHSANUL-BAYAAN

﴿ سَيُهْزَمُ ٱلْجَمْعُ وَيُوَلُّونَ ٱلدُّبُرَ ﴾

“[Yet] the hosts [of those who deny the truth] shall be routed, and they shall turn their backs [in flight]!”

📝 التفسير:

এই দল তো শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে।[১] [১] আল্লাহ তাদের ভ্রান্ত ধারণার খন্ডন করলেন। জামাআত তথা দল বলতে মক্কার কাফেরদেরকে বুঝানো হয়েছে। সুতরাং বদরের যুদ্ধে তাদের পরাজয় হয় এবং তারা পৃষ্ঠপ্রদর্শন করে পলায়ন করে। শিরক ও কুফরীর নেতাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। বদর যুদ্ধের সময় যখন নবী করীম (সাঃ) স্বীয় তাঁবুতে কাকুতি-মিনতি সহকারে দু'আয় মগ্ন ছিলেন, তখন আবূ বাকর (রাঃ) বললেন, حَسْبُكَ يَا رَسُوْلَ اللهِ! أَلْحَحْتَ عَلَى رَبِّكَ। "যথেষ্ট হয়েছে হে আল্লাহর রসূল! আপনি আপনার প্রতিপালকের নিকট অনুনয়-বিনয় খুব করলেন।" অতঃপর তিনি যখন তাঁবুর বাইরে এলেন, তখন তাঁর পবিত্র জবানে এই আয়াতটিই আবৃত্ত হচ্ছিল। (বুখারীঃ তাফসীর সূরা ক্বামার)